ঢাকায় এন্ট্রি-লেভেল হোটেল জবের জন্য আবেদন করবেন কীভাবে?
ঢাকায় হোটেল ও হসপিটালিটি সেক্টর এখন দ্রুত বিস্তৃত হচ্ছে। নতুন হোটেল – রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, ক্যাফে, বিজনেস হোটেল , রিসোর্ট এবং তারকা হোটেলগুলোর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই কারণে এন্ট্রি-লেভেল হোটেল চাকরির সুযোগও বেড়েছে। অনেকেই ক্যারিয়ারের শুরুতেই হোটেল সেক্টরে কাজ করতে চান, কিন্তু জানেন না কীভাবে আবেদন করতে হবে, কোন যোগ্যতা দরকার, কোথায় চাকরি খুঁজবেন কিংবা কীভাবে নিজেকে প্রস্তুত করবেন।
আজকের এই আর্টিকেলে আমরা সহজভাবে কিভাবে হোটেল/রেস্তোরাঁ জব পাওয়া যাবে সবকিছু ধাপগুলো আলোচনা করবো যাতে আপনি খুব সহজেই ঢাকায় এন্ট্রি-লেভেল হোটেল জবের জন্য আবেদন করতে পারেন।

১. প্রথমে বুঝে নিন: হোটেল সেক্টরে এন্ট্রি-লেভেল জব কী?
এন্ট্রি-লেভেল হোটেল জব সাধারণত পূর্ব অভিজ্ঞতা ছাড়াই পাওয়া যায়। কিছু পজিশনে সামান্য প্রশিক্ষণ বা বেসিক স্কিল থাকলেই কাজ শুরু করা যায়।
ঢাকায় সাধারণত যে এন্ট্রি-লেভেল হোটেল জবগুলো পাওয়া যায়—
ফ্রন্ট ডেস্ক সহকারী, ওয়েটার/ওয়েট্রেস, হাউসকিপিং স্টাফ, রিসেপশনিস্ট, কমিস শেফ (সহকারী রাঁধুনি),
রুম সার্ভিস স্টাফ, বেলবয়, কিচেন হেল্পার। এই পজিশনগুলোতে সঠিক মনোভাব, ভদ্র আচরণ ও বেসিক ট্রেনিং থাকলে চাকরি পাওয়া সহজ।
২. যোগ্যতা ও স্কিল – কী কী লাগবে?
এন্ট্রি-লেভেল বলেই যে একদম কিছুই লাগবে না— তা নয়। তবে যোগ্যতার মান খুব কঠিনও নয়
বেসিক যোগ্যতা:
- ন্যূনতম এসএসসি/এইচএসসি পাস
- বয়স সাধারণত ১৮–৩০ বছর হলে ভালো
- ভদ্র ব্যবহার ও ভালো আচরণ
- শারীরিকভাবে সুস্থ থাকা
যে স্কিলগুলো থাকলে চাকরি পাওয়া সহজ:
- বেসিক ইংরেজি বলার দক্ষতা
- কাস্টমার সার্ভিস স্কিল
- সমস্যা সমাধানের সক্ষমতা
- টিমওয়ার্ক, সময়নিষ্ঠা
- পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের বেসিক জ্ঞান
যদি ইংরেজি বা কাস্টমার সার্ভিসে দুর্বল হন, তাহলে ইউটিউব বা ফ্রি অ্যাপ ব্যবহার করে খুব সহজেই স্কিল উন্নত করা যায়।
৩. কোথায় চাকরি খুঁজবেন?
১. হোটেল রিক্রুটমেন্ট অ্যাপ
যেমন— Restorajob App, যেখানে যাচাইকৃত হোটেল জব সহজেই খুঁজে পাওয়া যায় এবং নিজের লোকেশন ও যোগ্যতা অনুযায়ী আবেদন করা যায়।
২. জব পোর্টাল
Rstorajob.com, Bdjobs, Chakri
৩. সোশ্যাল মিডিয়া
বেশিরভাগ হোটেল তাদের চাকরির বিজ্ঞপ্তি ফেসবুক পেজ বা গ্রুপে পোস্ট করে।
যেমন: Restora Job , Hotel & Restaurant Jobs in Bangladesh গ্রুপ।
৪. সরাসরি হোটেলে সিভি জমা
বিভিন্ন থ্রি স্টার ও ফাইভ স্টার হোটেলে গিয়ে রিসেপশনে সিভি জমা দিলেও সুযোগ পাওয়া যায়।
৪. সিভি কীভাবে তৈরি করবেন?
একটি সুন্দর সিভি আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়।
সিভিতে যা যা থাকা জরুরি:
নাম, ঠিকানা, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, যদি পূর্বে কোনো কাজ করে থাকেন, সংক্ষেপে অভিজ্ঞতা, আপনার স্কিলগুলো, প্রফেশনাল একটি পাসপোর্ট সাইজ ছবি
একটি ছোট Career Objective (যেখানে লিখবেন আপনি হসপিটালিটি সেক্টরে কাজ শিখতে ও ক্যারিয়ার গড়তে চান)
পরামর্শ: সিভিতে বানান ভুল যেন না থাকে।
৫. কীভাবে আবেদন করবেন?
ধাপ–১: উপযুক্ত চাকরি খুঁজুন
নিজের বয়স, যোগ্যতা, লোকেশন ও কাজের ধরণ অনুযায়ী বিজ্ঞপ্তি দেখে নিন।
ধাপ–২: সিভি/রিজিউমি প্রস্তুত করুন
সিভি PDF ফরম্যাটে সেভ করে রাখুন।
ধাপ–৩: অনলাইনে আবেদন করুন বা সিভি জমা দিন
বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন করুন।
অথবা প্রয়োজন হলে সরাসরি হোটেলের HR ডিপার্টমেন্টে সিভি জমা দিন।
ধাপ–৪: কল বা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন
হোটেলগুলো সাধারণত ২–৩ দিনের ভেতর কল করে।
ইন্টারভিউতে সাধারণত জিজ্ঞেস করা হয়—
নিজের সম্পর্কে বলুন, কেন হোটেলে কাজ করতে চান, কাস্টমার সার্ভিস বলতে কী বোঝেন, শিফট ডিউটিতে কাজ করতে পারবেন কি না
ইন্টারভিউতে ভদ্রতা, হাসিমুখ এবং আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ।
৬. বেতন কত পাওয়া যায়?
ঢাকায় এন্ট্রি-লেভেল হোটেল চাকরিতে সাধারণত বেতন পাওয়া যায়—
১০,০০০ – ২০,০০০ টাকা
পজিশন, হোটেলের ধরন ও স্কিল অনুযায়ী বেতন বাড়তেও পারে।
কিছু হোটেল খাবার, বাসা ভাড়া বা ওভারটাইম সুবিধাও দেয়।
৭. কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস
- সবসময় পরিচ্ছন্ন পোশাক পরে ইন্টারভিউ দিন।
- ফোন সবসময় রিসিভ করুন, কারণ হোটেলগুলো দ্রুত রিক্রুট করে।
- শেখার ইচ্ছা থাকলে হোটেল সেক্টরে দ্রুত উন্নতি করা যায়।
- একই সময়ে একাধিক জায়গায় আবেদন করুন।